আইআইইউসি'র ৬২তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ৬২তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠানে নবাগত ৭০০ জন ছাত্র ও ৬০০ জন ছাত্রীকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ ও অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা।